• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সোশ্যাল মিডিয়া

বিজিবি গেটে ভাইরাল নারীর স্বামী নয়, বাবা ছিলেন বিজিবি সদস্য

অনির্বাণ বিশ্বাস, দেশপ্লাস
  ২৯ নভেম্বর ২০২৬, ১৪:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের ৩ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকা এক নারীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গল্প ছড়িয়েছে। কেউ বলছেন, ১৭ বছর ধরে স্বামীর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন তিনি। আবার কেউ বলছেন, বিডিআর বিদ্রোহে স্বামীকে হারিয়ে এখনও অপেক্ষা করছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তবে এসব গল্পের সঙ্গে বাস্তবতার মিল নেই। দেশপ্লাসের অনুসন্ধানে জানা গেছে, ওই নারীর নাম শাফি তামান্না নূপুর। বাড়ি ভোলা জেলার বাংলাবাজার এলাকায়। প্রায় ১০ বছর আগে বিয়েবিচ্ছেদ হয়েছে। এলাকায় স্বজনতের বাড়িতে থাকতেন। তবে গত কোরবানির ঈদের পর পরিবারের কাছ থেকে কিছু টাকা নিয়ে ঢাকায় আসেন। এরপর গত তিন-চার মাস ধরে পিলখানার ৩ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাকে। পরিবারের সদস্যদের দাবি, নূপুর দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। একাধিকবার চিকিৎসা করানো হলেও উন্নতি হয়নি।

পিলখানার ৩ নম্বর গেটের সামনে গত বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, একটি ট্রলিব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন নূপুর। আপনমনে বিড়বিড় করে কথা বলছেন। তার সঙ্গে আলাপ করতে গেলে কখনও বাংলায়, কখনও ইংরেজিতে অসংলগ্ন উত্তর দিচ্ছিলেন।

নূপুর বলেন, ‘আমি এখানে চার মাস দাঁড়িয়ে আছি।’

১৭ বছর ধরে দাঁড়িয়ে থাকার দাবি নাকচ করে তিনি বলেন, ‘এটা মিথ্যা। আমি চার মাস এখানে দাঁড়িয়ে আছি। আমি বিয়ে করিনি।’

তবে নূপুরের ভাই-বোন ও মামার সঙ্গে কথা বলে জানা গেছে, এই নারীর সঙ্গে কাজী সুজন নামের একজনের বিয়ে হয়েছিল। প্রায় ১০ বছর আগে তাদের বিচ্ছেদ হয়।

অংসংলগ্ন কথাবার্তার মাঝে নূপুর নিজেকে রাষ্ট্রপ্রধান ও বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবেও পরিচয় দিয়েছেন। তার দাবি, স্পিকার, সাবেক রাষ্ট্রপতি ও র‍্যাবের এক কর্মকর্তাসহ কয়েকজন তাকে ফোন করে রাষ্ট্রপ্রধান ও বিজিবি সদর দপ্তরের ডিজি হিসেবে দায়িত্ব পালনের ‘অনুরোধ করেছেন’। নিজের বয়স ৩০ বছর বলে জানান নুপুর। রাতে থাকছেন ঢাকার রাস্তায়।

ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতিদিন নূপুরের কাছে আসছেন সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটররা। বিজিবি সদরদপ্তরের গেটের বাইরে দাঁড়িয়ে থাকলেও বাহিনীর সদস্যরা তাকে কিছুই বলেন না। কারণ হিসেবে তারা জানান, নূপুরকে কিছু বললেই উত্তেজিত হয়ে যান। ভিডিও ভাইরাল হওয়ার পর বিজিবিও কিছুটা সমস্যায় পড়েছে। নিয়মিত লোকজন ভিড় করছে গেটের সামনে। মাঝে মাঝে ছোটখাটো ঝামেলাও তৈরি হচ্ছে।

যা বলছেন স্থানীয়রা: পিলখানার ৩ নম্বর গেটের আশপাশের কয়েকজন জানান, কয়েক মাস ধরে নিয়মিত নূপুরকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে পড়ুয়া দুই নাতিকে আনা-নেয়া করেন এমন এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তিন-চার মাস ধরে তাকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছি। সম্প্রতি সঙ্গে একটি ট্রলিব্যাগও আনছেন।’

কলেজের শিক্ষার্থী মো. রাকিব বলেন, ‘২২ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হওয়ার পর থেকে প্রতিদিন নূপুরকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছি। আমাদের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেননি তিনি।’

গেটের পাশের উজ্জ্বল জেনারেল স্টোরের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নূপুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হয়েছে। তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে মনে হয়। পরিবারের লোকজন তাকে নিতে এলেও যেতে চাননি।’

অন্যদিকে বিজিবির এক সদস্য বলেন, ‘নূপুর একজন অবসরপ্রাপ্ত সুবেদারের মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গেটের সামনে দাঁড়িয়ে থাকেন। এরপর আশপাশে রাস্তায় থাকেন। প্রায় ৪-৫ মাস তাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছে। আশেপাশে আত্মীয়-স্বজন আছে বলে শুনেছি। তার সম্পর্কে সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে। তিনি শিক্ষিত। বাংলা-ইংরেজি লিখতে পারেন। তাকে গেটের সামনে থেকে সরাতে গেলে চিৎকার চ্যাঁচামেচি করেন। এই কারণে বিজিবির কোনো সদস্য কিছু বলেন না।’

পরিবারের সঙ্গে আছে যোগাযোগ, ফিরতে চান না বাড়িতে: নূপুরের ছোট বোন হালিমা টেলিফোনে বলেন, নূপুর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে। প্রায় ১০ বছর ধরে পরিবারের পক্ষ থেকে তাকে সুস্থ করার চেষ্টা চলছে। বিভিন্ন ডাক্তার দেখানো হয়েছে, চিকিৎসাও করানো হয়েছে। খাবার কিংবা ওষুধ দিতে গেলে নুপুর সন্দেহ করত। মনে করত- তাকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। বাড়িতে থাকতে বললেও সে থাকতে চায় না।’

হালিমা জানান, পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে নুপুর চতুর্থ। মা মারা যাওয়ার পর তার বাবা শ্যালিকাকে বিয়ে করেন। ওই সংসারে তাদের এক সৎ ভাই রয়েছে। ছোটবেলা থেকেই নুপুর পড়াশোনায় ভালো ছিলেন। ভাই-বোনের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে মেধাবী। বাবা তাকে চিকিৎসক বানাতে চেয়েছিলেন। এ জন্য টাকাও জমিয়ে রেখেছিলেন। চাকরিতে থাকার সময় বাবার টাকাপয়সাও নুপুরের কাছে থাকত।

লালমনিরহাটে বিজিবির কোয়ার্টারে থাকার সময় একই ভবনের কাজী সুজনের সঙ্গে নূপুরের প্রেমের সম্পর্ক হয়। পরিবার রাজি না থাকলেও এসএসসি পরীক্ষার পর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়িতে নির্যাতন ও ঝামেলার মুখে পড়লেও নূপুর পরিবারের কাউকে কিছু জানাতেন না। অন্য নারীর সঙ্গে স্বামীর সম্পর্ক নিয়েও তাদের মধ্যে বিরোধ ছিল। এর মধ্যে মায়ের মৃত্যু হয়। ধীরে ধীরে নূপুরের আচরণে পরিবর্তন আসতে থাকে। একপর্যায়ে স্বামী তাকে ডিভোর্স দেন।

বিয়েবিচ্ছেদের পর ছেলে সন্তানকে স্বামীর কাছে রেখে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসেন নূপুর। তবে তার আচরণগত পরিবর্তনের কারণে একপর্যায়ে মেয়েকেও বাবার কাছে পাঠিয়ে দেয়া হয়। হালিমা বলেন, ‘নূপুর মেয়েকে মারধর করত। এরপর মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে বাবার কাছে পাঠিয়ে দেয়া হয়।’

হালিমা জানান, তারা সবাই ভোলায় থাকেন। মাঝেমধ্যে নূপুর পথচারীর ফোন থেকে তাকে বা তার ভাইকে ফোন করেন। কখনও টাকা চান, আবার কখনও অসংলগ্ন কথাবার্তা বলেন। হালিমা গত কোরবানির ঈদে ভাই-বোনদের কাছ থেকে টাকা নিয়ে নূপুরকে চার হাজার টাকা দিয়েছিলেন। তারপরেই নূপুর ঢাকায় চলে আসেন। এরপর আর বাড়ি ফেরেননি। এর আগেও বাড়ি থেকে চলে গিয়েছিলেন, পরে তাকে ফিরিয়ে আনা হয়েছিল।

হালিমা বলেন, ‘নিজের বাসায় নূপুরকে রাখতে আমার আপত্তি নেই। তবে সে কারও কথা শুনতে চায় না। আমার বাসায় থাকার সময়ও তিন-চার দিন পরপর খাবার খেত। নিজের কাগজপত্র কাউকে ধরতে দিত না, সব সময় নিজের কাছে রাখত। এক কথায়, সে কাউকে বিশ্বাস করে না।’

চিকিৎসার চেষ্টা ব্যর্থ হওয়ার দাবি: নূপুরের ভাই মো. কামরুল বলেন, ‘নূপুরকে বিভিন্ন চিকিৎসক ও কবিরাজ দেখিয়েও সুস্থ করা যায়নি। নিউরোসায়েন্স হাসপাতালে একবার চিকিৎসার জন্য নেয়ার চেষ্টা করেছিলাম। তবে হাসপাতালের গেটে পৌঁছে সেখানে নেয়ার বিষয়টি বুঝতে পেরে সে রিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। নূপুর সবাইকে সন্দেহ করে। কারও হাতে এক গ্লাস পানিও খায় না, কারও কথা শুনতে চায় না। কোথাও চিকিৎসার পর প্রথম ১৫ দিন ভালো আচরণ করলেও পরে আবার অস্বাভাবিক আচরণ শুরু করে।’

কামরুল জানান, তাদের বাবা বিজিবির সুবেদার ছিলেন। ছোটবেলায় তারা পিলখানায় থাকতেন। বাবা লালমনিরহাট থেকে অবসরে যান এবং ২০২৩ সালে মারা যান। বাবার কর্মস্থলে থাকার সময় লালমনিরহাটে সুবেদার হারুণের ছেলে সুজনের সঙ্গে নূপুরের বিয়ে হয়। বিয়েতে পাঁচ ভরি স্বর্ণ ও দেড় লাখ টাকা দেয়া হয়েছিল। কামরুলের ভাষ্য, নূপুরের স্বামী কোনো কাজ করতেন না। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়েবিচ্ছেদ হয়।

কামরুল বলেন, ‘একবার নিজের জমি বিক্রি করে দেড় লাখ টাকা নিয়ে ঢাকায় এসেছিল নূপুর। পরে সেই টাকা শেষ করে ফিরে যান। বিয়েবিচ্ছেদের সময় কাবিনের এক লাখ টাকা পেলেও সেটা খরচ করে ফেলে। তার কাছে টাকা থাকার সময় ছেলে-মেয়েরা খোঁজ নিত। জমি বিক্রির টাকা নিয়ে ঢাকায় আসার পর তার কাছ থেকে সেই টাকা ছেলে-মেয়েরা নিয়ে যায়। এখন নূপুর রাস্তায় থাকলেও তারা আর খোঁজ নেয় না।’

নুপুরের মামা বশির খন্দকার বলেন, ‘নূপুরকে চিকিৎসক বানানোর জন্য তার বাবা ব্যাংকে নূপুরের নামে আড়াই লাখ টাকা জমা রেখেছিলেন। সেই টাকা তার স্বামী সুজন খরচ করে ফেলে। বিয়ের সময়েও নূপুরকে অনেক টাকা ও স্বর্ণ দেয়া হয়েছিল। সেগুলোও সুজন বিক্রি করেছেন। ভালোবেসে বিয়ে করলেও সুজনের অন্য নারীর সঙ্গে সম্পর্ক থাকায় তাদের মধ্যে প্রায়ই বিরোধ হতো। স্বামীর সংসারে নির্যাতনসহ নানা সমস্যার মধ্যে ছিল নূপুর। বিয়েবিচ্ছেদ হলে সে বড় ধরনের মানসিক ধাক্কা পায়।’

বশির খন্দকারের ভাষ্য, ‘প্রায় ১০ বছর আগে বিবাহবিচ্ছেদের পর থেকেই নূপুরের বড় ধরনের মানসিক সমস্যার শুরু। একবার ভাইয়ের কাছে জমি বিক্রি করে টাকা নিয়ে ঢাকায় এসেছিল। পরে কিশোরগঞ্জে গিয়ে ছেলে-মেয়েকে সেই টাকা দেয়। এখন তার কাছে টাকা নেই, খোঁজ নেয়ার মতোও কেউ নেই।’ নূপুরের ভাই, বোন এবং মামা জানান, সুজনের পরিবারের সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ নেই। এমনকি পরিবারের কারও ফোন নম্বরও তাদের কাছে নেই। এ কারণে সুজনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি দেশপ্লাস।

আরও পড়ুন

চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বডি ফিটনেস, ড্রেসআপ দেখে মনে হয় এরা শ্রমিক?

বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা: নূপুরের আচরণ ও পারিবারিক অবস্থার বিবরণ শোনার পর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব বলেন, ‘তার বাইপোলার ডিসঅর্ডার থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে। তবে সরাসরি দেখা বা কথা না বলে নিশ্চিতভাবে কিছু বলা উচিত নয়। বাইপোলার ডিসঅর্ডার এমন একটি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা যেখানে মানুষের মেজাজ, আবেগ, চিন্তাভাবনা ও আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। কখনও অতিরিক্ত উৎফুল্লতা ও উদ্যোম দেখা যায়; আবার কখনও গভীর বিষণ্নতা নেমে আসে।’

অধ্যাপক সালাউদ্দিন কাউসার বিপ্লব বলেন, ‘নুপুরের সঠিক চিকিৎসা প্রয়োজন। তবে ওষুধ নিয়মিত না খেলে চিকিৎসায় সুফল পাওয়া কঠিন। এ ক্ষেত্রে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়ার প্রয়োজন হতে পারে। তার মানসিক সমস্যা রয়েছে বলে মনে হলেও সরাসরি মূল্যায়ন ছাড়া নির্দিষ্ট রোগ নির্ণয় করা ঠিক হবে না।’

কে

  • বিজিবি
  • গেট
এ সম্পর্কিত আরও খবর
ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
কারাগারের ফটকে সন্তানের মরদেহ, শেষবার দেখলেন বন্দি মা
কারাগারের ফটকে সন্তানের মরদেহ, শেষবার দেখলেন বন্দি মা
৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা: ২ মামলায় আসামি ১৩ হাজার
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা: ২ মামলায় আসামি ১৩ হাজার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X